Privacy Policy
তোমার তথ্য নিয়ে আমরা কী করি, আর কী করি না—সহজ ভাষায়।
Website browse করার সময়
GrowthSkool BD-এর website দেখতে কোনো account বা ব্যক্তিগত তথ্য দিতে হয় না। কতজন site-এ আসছে ও আমাদের বিজ্ঞাপন কতটা কাজ করছে তা বুঝতে আমরা Google Analytics ও Meta Pixel ব্যবহার করি; এরা তোমার browser-এ cookie রাখে। কী পাঠানো হয়, কী হয় না, আর কীভাবে বন্ধ করবে তা Cookie Policy-তে লেখা আছে। Day/Night mode-এর মতো পছন্দ শুধু তোমার নিজের device-এ থাকে।
আমাদের hosting provider Cloudflare website চালু ও নিরাপদ রাখতে IP address-এর মতো সাধারণ technical তথ্য process করে।
Account খুললে
কেনা বই পড়তে login করতে হয়: Google, Facebook, অথবা email-এ পাঠানো একটি code দিয়ে। Login-এর সময় যে মাধ্যম ব্যবহার করো, সেটা আমাদের তোমার নাম, email আর (Google বা Facebook হলে) profile ছবির link ও সেই মাধ্যমে তোমার account-এর id জানায়; আমরা সেগুলো রাখি, যাতে তোমাকে চিনতে পারি এবং একই মানুষের দুটো account না হয়। Facebook তোমার friends, post বা message আমাদের দেয় না, আমরা চাইও না। Email code পাঠাতে আমরা Brevo বা Resend নামের email service ব্যবহার করি; তারা শুধু তোমার email ঠিকানা ও code-টা পায়। Login ধরে রাখতে একটি cookie তোমার browser-এ বসে—এটি ছাড়া login কাজ করে না। আমরা কোনো password রাখি না।
My Profile-এ ইচ্ছা হলে তুমি নিজের নাম, mobile ও WhatsApp নম্বর, জন্মতারিখ, Telegram username ও Facebook profile-এর link দিতে পারো। নম্বর Telegram দিয়ে যাচাই করলে Telegram আমাদের তোমার নিজের নম্বর, Telegram id ও username পাঠায়। এগুলো দিয়ে আমরা order, payment ও support নিয়ে, আর আমাদের বই, test ও offer জানাতে তোমার সঙ্গে যোগাযোগ করি। এমন যোগাযোগ না চাইলে জানিয়ে দাও, আর করব না।
কোন বই তোমার account-এ আছে, কোন পাতায় পড়া থামিয়েছ এবং দিনে কোন বইয়ের কতগুলো পাতা ও সমাধান খুলেছ, কত মিনিট পড়েছ আর শেষ কখন site-এ সক্রিয় ছিলে—এই হিসাব রাখা হয়, যাতে পড়া চালিয়ে যেতে পারো এবং বই copy হওয়া ঠেকানো যায়। পড়ার পাতায় তোমার নাম ও email হালকা watermark হিসেবে দেখায়, আর তোমার copy-তে তোমার account চেনার চিহ্ন থাকে; বই বাইরে ছড়ালে সেটা দিয়ে account খুঁজে বের করা হয়।
বই কেনার সময়
বই কিনলে order মিলিয়ে দেখতে ও বই তোমার account-এ দিতে যতটুকু তথ্য দরকার, শুধু ততটুকুই নেওয়া হয়: তোমার account-এর email ও নাম, কোন বই বা pack নিয়েছ, কত টাকা, payment-এর transaction ID, আর যে number থেকে টাকা দিয়েছ।
Online payment হয় আমাদের payment সেবাদাতা PayStation-এর page-এ। সে জন্য তোমার নাম, email ও mobile number আর order-এর টাকার অঙ্ক PayStation-কে দেওয়া হয়। তোমার mobile number তোমার profile-এও জমা থাকে, যাতে পরের বার আবার লিখতে না হয়। তোমার card number বা PIN আমাদের কাছে আসে না; সেগুলো তুমি PayStation বা তোমার bKash, Nagad বা ব্যাংকের page-এই দাও।
তোমার bKash বা Nagad-এর PIN বা password আমরা কখনো চাই না। কেউ GrowthSkool-এর নামে চাইলে দেবে না।
তথ্য কীভাবে ব্যবহার হয়
- তোমার order ও payment মিলিয়ে দেখতে
- বই তোমার account-এ দিতে ও support দিতে
- তোমার কেনা বই সম্পর্কে দরকারি update জানাতে
তোমার তথ্য আমরা কারও কাছে বিক্রি করি না। Payment করানোর জন্য PayStation-কে যেটুকু লাগে, সেটুকুই দেওয়া হয়।
আমাদের সঙ্গে যোগাযোগ করলে
Email, Telegram বা Facebook-এ message পাঠালে উত্তর দেওয়ার জন্য সেই message ও তোমার যোগাযোগের ঠিকানা আমাদের কাছে থাকে।
তোমার তথ্য দেখা, ঠিক করা বা মুছে ফেলা
তোমার সম্পর্কে আমাদের কাছে কী তথ্য আছে জানতে, ভুল ঠিক করতে বা মুছে ফেলতে চাইলে support@growthskool.bd-এ লেখো।
এই policy বদলালে
তথ্য নেওয়া বা ব্যবহারের নিয়মে কিছু বদলালে এই page update করা হবে এবং নিচের তারিখ বদলাবে।
সর্বশেষ update: 1 November 2026। প্রশ্ন থাকলে support@growthskool.bd-এ লেখো।